টানবাজার থেকে সরানো হয়নি কেমিক্যাল গোডাউন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৮

চকবাজারে কেমিক্যাল কারখানা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জ শহরের টানবাজারের কেমিক্যাল গোডাউন অপসারণে ১০ দিনের নির্দেশনা দিয়েছিলেন জেলা প্রশাসন। অথচ দেড় মাস অতিবাহিত হলেও সরানো হয়নি কেমিক্যাল গোডাউন গুলো। নেই অপসারণের কোনো তোড়জোড়। 

জানা গেছে, টানবাজারে রয়েছে অন্তত দুই শতাধিক রং কেমিক্যাল বিক্রির প্রতিষ্ঠান। আবাসিক ভবনের পাশে রয়েছে বিভিন্ন রাসায়নিক দাহ্য পদার্থ ও সুতার গোডাউন। অনেক ভবনের নিচ তলায় কেমিক্যালের গোডাউন আর উপরের তলায় বসবাস করেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন: বিশ্ববাসী শীঘ্রই কৃষ্ণ গহ্বরের ছবি দেখবে: নাসা

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, টানবাজারে কেমিক্যালের গোডাউন গুলো আগের মত বহাল থাকায় আতংকের মধ্যে বসবাস করছি। 

ইত্তেফাক/অনি