দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যায় হিলি সিপি ক্যাম্পের পাশদিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দপাইল গ্রামের গলি বর্মণের ছেলে দুলাল রায় বর্মণ (১৮) ও একই উপজেলার রাজেন রায়ের ছেলে নকুল রায় (১৮)।
হিলি সিপি ক্যাম্প সূত্র জানায়, আটককৃত এই দুইজন স্থানিয় দালাল নয়ন মিয়ার সহযোগিতায় ক্যাম্পের পশ্চিম পাশদিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এসময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নেন। এব্যাপারে বিজিবি সদস্য দেলোয়ার হোসেন বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আসামিদের রবিবার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
