পীরগঞ্জে বাস চাপায় কফিজান (৭৫) নামে এ বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রানীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে সিরাজুল মাষ্টারের মিল চাতালে কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কফিজান পৌর শহরের জগথা মহল্লার মৃত আব্দুল গফুরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রানীশংকৈল থেকে পীরগঞ্জগামী এক যাত্রীবাহী মিনিবাস রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা কফিজানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করে।
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
