বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:২৪
 
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঝড়ো গতির সূচনা পর বড় সংগ্রহের দিকে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৪৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩২৫ রান। ফারহান বেহারদিয়েন ১৫ রান ও আন্দ্রিলে ফিকোযাও ১ রান নিয়ে ব্যাট করছেন। 
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেন দলের দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। ১৫ ওভারে তারা বিনা উইকেটে ১০৪ রান তুলে ফেলে। ১১৯ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন হয়। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা বাভুমা ৪৮ রানে মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দেন। এর পর মিরাজের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন কুইন্টন ডি কক। নিজের বোলিংয়ে নিজেই ক্যাচ নেন মিরাজ। টেম্বা বাভুমার পর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডি কককে সাচঘরে ফেরত পাঠালেন ডানহাতি এ স্পিনার। ৬৮ বলে ৭৩ রান করে সাজঘরে ফিরেন ডি কক। 
 
সেঞ্চুরির খুব কাছাকাছি এসে ফিরে যেতে হল ফাফ ডু প্লেসিকে। কোমড়ে টান লাগায় মাঠ থেকে বেরিয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মাশরাফির বল মিড উইকেটে পাঠিয়ে রান নিতে গিয়ে কোমড়ে টান লাগে। ডেভিড মিলারের কাঁধে চড়ে ডু প্লেসি মাঠ ছাড়েন ৯১ রানে। তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন এবি ডি ভিলিয়ার্স। অভিষেকে দ্যুতি ছড়ানো আইডেন মার্করাম ব্যক্তিগত ৬৬ রানে রান আউটে কাটা পড়েন।  ইমরুল কায়েসের থ্রো সরাসরি স্ট্যাম্প ভাঙে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন এবি ডি ভিলিয়ার্স (২৫)। রুবেল হোসেনের বলে মাশরাফির হাতে ধরা পড়েন। তিনি
 
এর আগে রবিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগের ম্যাচগুলোতে টস ভাগ্যে বাংলাদেশ জিতলেও এবার হেরে যান মাশরাফি। তাই টাইগারদের শুরুতে বল হাতে নামতে হয়েছে মাঠে। 
 
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। আজকের ম্যাচে হারলে টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে মাশরাফি বাহিনীকে।
 
 
ইত্তেফাক/ইউবি