এনটিভিতে আজ রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। কাজী মোহাম্মদ মোস্তফা’র পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়েছেন সাংবাদিক গোলাম রাব্বানী ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অনুষ্ঠানে প্রভা জানান, ছোটবেলায় তিনি অপি করিমের মতো অভিনয়শিল্পী হতে চেয়েছিলেন। এ ছাড়াও তিনি তাঁর জীবনের প্রথম সাক্ষাতকারের গল্প ছাড়াও নানা বিষয় নিয়ে কথা বলেন।
আমাদের দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় এইসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারন পাঠকের রয়েছে ব্যাপক কৌতুহল। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
ইত্তেফাক/ইএইচএম
