হাটহাজারীতে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আবছার(৩৫) নামের একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের পাশে আলাওল দীঘির পাড় এলাকার আলাওল ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশের উপ-পরিদর্শক আনিস আল মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাজমুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নুরুলকে আটক করে দেহ তল্লাশী করলে ৫২পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে পেশাদার একজন মাদক বব্যবসায়ী।তার বিরোদ্ধে পুলিশ উপ পরিদর্শক আনিস আল মাহমুদ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। যার নাম্বার- নং ৩৫। সে আলাওল পাড়ার কালু ড্রাইভার বাড়ির মোঃ জহির উদ্দিনের পুত্র।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
