রাজধানীতে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মো. মেহেদী হাসান মারুফ ওরফে মাসুমের (২২) কাছ থেকে ২৮ হাজার পিস্ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/এএম।
