ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। মঙ্গলবার এই তারকা নায়িকার জন্মদিন। রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে জন্মদিনের আয়োজন। মূলত পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের নিয়ে উদযাপিত হবে দিনটি। এছাড়া কিছু সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গেও এ আনন্দ ভাগাভাগি করে নিবেন পরী।
জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করা হয়েছে নীল-সাদা রংয়ের উপর। অর্থাৎ অনুষ্ঠানের ড্রেসের ‘থিম’ নীল-সাদা।
সাংবাদিকদের পরীমণি বলেন, বরাবরের মতো এবারও বন্ধু-বান্ধবদের নিয়ে দিনটি উদযাপন করতে চাই। আমার নাম যেহেতু পরী। প্রায়ই শোনা যায় নীল পরী-সাদা পরী। তাই থিম রেখেছি ‘নীল ও সাদা’।
পরীমণি আরও বলেন, সন্ধ্যার পর বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিনের উৎব করলেও দিনের বেলা রাজধানীর একটি পথশিশু কেন্দ্রে সময় দেব। সুবিধাবঞ্চিত এসব শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব। আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতের দিনগুলো যেন আরও সুন্দর ও মসৃন হয়।
ইত্তেফাক/ রেজা
