জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার এক শোক বাণীতে স্পিকার মরহুমার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শিলা আশরাফের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস
ইত্তেফাক/কেকে
