রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মহানগরীর খড়বোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খড়বোনা এলাকার মৃত নফর মণ্ডলের ছেলে রানা (৩১) ও তার স্ত্রী কহিনুর (৩৮)।
বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রানার ঘরে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। পরে রানা ও তার স্ত্রী কহিনুরকে গ্রেফতার করা হয়েছে। তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের স্বীকার করেছে।’
আরও পড়ুন: গ্রিন লাইনের মামলা পরিচালনায় রাজি হলেন না মতিন খসরু
ইত্তেফাক/কেকে
