উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় তাঁকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা হয়েছেন তার স্ত্রী ও দুই ছেলে।
বিএনপির এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। সপ্তাহে দুদিন কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে।
ইত্তেফাক/এএম।
