৩৯-এ বর্ষসেরা গোলরক্ষক বুফন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১১:৩৯
ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ইতালির ৩৯ বছর বয়সী ফুটবলার জিয়ানলুইজি বুফন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ছয়টি সিরি আ’ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বর্ষসেরা গোলরক্ষক হওয়ার ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন ম্যানুয়েল নয়্যার ও কেইল নাভাসকে।
 
সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে বিভিন্ন ক্যাটাগরিতে ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়।
 
গত মৌসুমে জুভেন্টাসকে টানা তৃতীয়বার সেরি আ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখেন ইতালির এই গোলরক্ষক। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগ পর্যন্ত মাত্র তিনটি গোল হজম করেছিল তার দল।
 
ইত্তেফাক/কেআই