চলতি বছর বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড ওলিভার জিরাউড। সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে সোমবার সন্ধ্যায় ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এই পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ভেনেজুয়েলার মহিলা ফুটবলার দেইনা কাস্তেইয়ানোস ও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক অসকারিন মাসুলুকে।
চলতি বছর প্রথম দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। খেলার ১৭ মিনিটে অ্যালেক্সিস সানচেসের ক্রসে জিরাউড পেছনের পায়ের টোকায় বল নিজের মাথার উপরে দিয়ে ক্রসবারে লেগে অবিশ্বাস্যভাবে জালে জড়ায়।
ইত্তেফাক/কেআই
