পার্টি-ডান্সে একসঙ্গে শাহরুখ-রণবীর

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১২:৫৪
 
দিওয়ালি পার্টিতে তুমুল মেতে ওঠে বলিউড তারকারা। সম্প্রতি দিওয়ালি পার্টিতেই অন্য রূপে ধরা দিয়েছেন শাহরুখ খান, রণবীর কাপূরও।
 
বলি পার্টিতে ‘বোলে চূড়িয়া…’র তালে নাচলেন এই দুই তারকা। করণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবিতে ছিল এই গান। শাহরুখ নিজে অনস্ক্রিন পারফর্ম করেছিলেন। সঙ্গে ছিলেন কাজল, কারিনা কাপূর ও হৃতিক রোশন। করবা চৌথের অনুষ্ঠানে ছবিতে গানটি ব্যবহার করেছিলেন করণ।
 
রণবীরের নাচ দেখে ভারতীয় মিডিয়া বলছে, সুযোগ পেলে অনস্ক্রিন রণবীরও এই গানটার সঙ্গে দারুণ পারফর্ম করতেন। রণবীর ও শাহরুখ দু’জনেই যে তুমুল এনজয় করেছেন তা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে।
 
ইত্তেফাক/আনিসুর