শ্রীবরদীতে ১ ঘণ্টায় দেড় লাখ বৃক্ষরোপন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৩:৪১
 
দেড় লাখ বৃক্ষরোপন করে রেকর্ড গড়লেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সকল প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সদস্য, বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন।
 
সোমবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয় এ বৃক্ষরোপন কর্মসূচী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের পাশে তাল বীজ রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, এপিপিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আলী, সহকারী শিক্ষক নিলুফা ইয়াছমিনসহ ছাত্রছাত্রীরা।

ইত্তেফাক/এএম।