ঠাকুরগাঁওয়ে নাসরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৩:৪৮
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সদ্য বিবাহিত নাসরিন আক্তারকে (২১) যৌতুকের কারণে হত্যার প্রতিবাদে ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নবাসীর আয়োজনে শহরের প্রাণকেন্দ্রে চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচীতে পালন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাক আলম টুলু, পৌর কাউন্সিলর দ্রোপদী দেবি আগরওয়ালা, মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব, ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম, ঠাকুরগাঁও জননী সংস্থার নির্বাহী পরিচালক নূর বানু বেগম, উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আখতার পাখি, মেয়ের বাবা নাজিম উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/এএম।