সুনামগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ট্রিপল মার্ডারসহ একাধিক মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দিরাই উপজেলার টংগর গ্রামের নৌশাদ মিয়ার ছেলে।
র্যাব-৯ সিপিস-৩ এর কোম্পানি কমান্ডার ফয়সল আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিল। সে সিলেট, সুনামগঞ্জে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতারে উক্ত এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। মো. সাদ্দাম হোসেনকে সুনামগঞ্জ জেলার সিআইডির নিকট হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এএম।
