পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়ার তুষখালী গ্রাম থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- তুষখালী গ্রামের পান্না বেপারীর ছেলে মো. মুছা বেপারী (২৪) ও পার্শ্ববর্তী ছোটমাছুয়া গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে মো. তাজুল ইসলাম (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সেমাবার রাতে মঠবাড়িয়ার তুষখালী ছোটমাছুয়া গ্রামের একটি সড়কে অভিযান চালিয়ে স্থানীয় দুই মাদক কারবারী মুছা ও তাজুলকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে মজুদকৃত ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, এঘটনায় দুই মাদক কারবারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
