কুষ্টিয়ায় হাজতির মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৬:৫২
 
কুষ্টিয়ায় মঙ্গলবার এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। 
 
জেল সুপার জাকির হোসেন জানান, মাদকের মামলায় গত মার্চ মাস থেকে হাজতি কোরবান আলী কারাগারে ছিলেন। তিনি সোমবার বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি স্বাভাবিক ছিলেন। পরবর্তীতে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
 
হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই কোরবান আলীর মৃত্যু হয়। কোরবান শহরের চৌড়হাস এলাকার মৃত খেরো মণ্ডলের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি