কুষ্টিয়ায় কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৭:০২
 
কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাস থেকে সাব্বির আহমেদ (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের হাসপাতাল মোড় এলাকায় আবুল বাশারের ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
সাব্বির কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
 
সাব্বিরের বন্ধু কাব্য জানান, সকালে ঘুম থেকে উঠে সাব্বিরকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
 
কুষ্টিয়া মডেল থানার এসআই সুমন কাদেরী জানান, সাব্বিরের লাশ দেখে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি সে আত্মহত্যা করেছে। তার গলায় ফাঁস ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি