গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি কারাগারে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৭:১৪
 
গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমকে (৩০) আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন এমন আশঙ্কায় তাকে আটক করা হয়। 
 
সোমবার দিবাগত রাতে জেলা শহর থেকে তাকে পুলিশ আটক করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। জিম শহরের ফকিরপাড়ার খন্দকার মফিজুর রহমানের ছেলে। 
 
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, জিম নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/আরকেজি