৮ বছরে ডেইলি সান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:২২
 
সংবাদ প্রকাশে ‘নতুনত্ব’ আনার প্রত্যয়ে প্রকাশনার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি সান’। আজ মঙ্গলবার অষ্টম বছরে পদার্পণ করেছে সংবাদপত্রটি। 
 
দুই দিনের বিশেষ আয়োজন ও বর্ধিত কলবরে প্রতিষ্ঠাবার্ষিকী ক্রোড়পত্র প্রকাশনার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করছে প্রতিষ্ঠানটি। ২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিকটি প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে শুভেচ্ছা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে