আইএসের ৫৬০০ জঙ্গি নিজ দেশে চলে গেছে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:৪৯
যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সৌফ্যান সেন্টার তাদের এক প্রতিবেদনে বলেছে, ইরাক ও সিরিয়ার মাটিতে হেরে গিয়ে কমপক্ষে ৫ হাজার ৬শ আইএসের সমর্থক তাদের নিজ দেশে ফিরে গেছে। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে এ ঘটনা ঘটেছে। ৩৩টি দেশের তরফ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে চলে আসা ৮৫০ জন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব লোক দীর্ঘদিন ধরে কারাবন্দী কিংবা নিরুদ্দেশ ছিল। তবে এ বিষয়গুলো অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। ওই ৩৩টি দেশের দেওয়া তথ্যে বলা হয়েছে, এর মধ্যে রাশিয়া থেকে ৪শ , সৌদি আরব থেকে ৭৬০  ,তিউনিসিয়া থেকে ৮০০ ও ফ্রান্স থেকে ২৭১ জন আইএস জঙ্গি রয়েছে। বাকিরা অন্যান্য দেশ থেকে আসা। 
 
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে নিজ দেশে চলে গেলেও এতে করে অনেক বেশি আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। কেননা এসব দেশে থেকেই তারা আবার তাদের জিহাদি কার্যক্রম শুরু করতে পারে। গত সপ্তাহে যুক্তরাজ্যের নিরাপত্তা সেবা সংস্থা এম ১৫ এর প্রধান এনড্রিউ পার্কার বলেছিলেন, এখানে আইএসে যোগ দেওয়া ৮০০ জনের মধ্যে ১৩০ জন নিহত হয়েছে। আর যারা সিরিয়া ও ইরাকে আছে তারা এখানে আসার চিন্তা করবে না। কারণ এতে করে তারা আসামাত্রই গ্রেফতার হয়ে যাবে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির