হিজলা থানার ৪ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২১:২৩
 
হিজলা থানার এসআই, এএসআই ও কনস্টেবলসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, নানান অভিযোগের প্রেক্ষিতে তাদের ক্লোজ করা হয়েছে। এছাড়া সার্কেল এএসপি কামরুল আহসানকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
 
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন-হিজলা থানার এসআই মো. মহিউদ্দিন, এএসআই সাইফুল ইসলাম ও সরোয়ার বশির এবং কনস্টেবল মাহাতাব। 
 
পুলিশ সূত্র জানায়, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা চলাকালীন ২২দিনে অসৎ উদ্দেশ্যে জেলেদের আটক করে উৎকোচের বিনিময় ছেড়ে দেওয়া, জব্দ করা কারেন্ট জাল বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগ উঠে ওই চার পুলিশ সদস্যেদের বিরুদ্ধে।  
 
গত ১৫ অক্টোবর হিজলা থানার অয়োজনে ওপেন হাউজ ডে  অনুষ্ঠানে প্রত্যাহার হওয়া ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের কাছে স্থানীয়রা এসব অভিযোগ তুলে ধরেন বলে জানা গেছে।
 
ইত্তেফাক/আরকেজি