শেষ ষোলোর পথে এগিয়ে গেল বার্সা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০৯:৩৪
কোপা দেল রে’র শেষ ষোলোর পথে একধাপ এগিয়ে গেল ‍বার্সেলোনা। সেরা-৩২ রাউন্ডের খেলায় তৃতীয় সারির ক্লাব রিয়াল মুর্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। পুচকে মুর্সিয়ার বিপক্ষে খেলার আগে মেসি, সুয়ারেজসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেন এরনেস্তো ভালভেরদে।
 
তারপরও নিজেদের মাটিতে মুর্সিয়াকে হারাতে বেগ পেতে হয়নি বার্সার। তবে প্রথম গোল করতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। এ সময় পাকো আলকাসেরের গোলে এগিয়ে যায় কাতালানরা। ব্যবধান দ্বিগুণ করতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সার। ৫২ মিনিটে ডান দিকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।
 
চার মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেফট উইঙ্গার হোসে আর্নাইস। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে ফিরতি লেগ।
 
ইত্তেফাক/কেআই