জেসি লিঙ্গার্ডের জোড়া গোলে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।
লিঙ্গার দুই অর্ধে দুটি গোল করেন। খেলার ২১ মিনিটে মার্কস রাশফোর্ডের পেছনের পায়ে দেওয়া বল থেকে নীচু শটে বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি। আর দ্বিতীয় গোলটি হয়েছে খেলার একঘণ্টা যাওয়ার সময়। সম্মিলিত প্রচেষ্টায় আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন লিঙ্গার।
সোয়ানসি সিটি এই ম্যাচকে সামনে রেখে দলে সাতটি পরিবর্তন আনে। তথাপি ঘরের মাঠে চলতি মৌসুমে এসে ষষ্ঠ গোলে নিজেদের পঞ্চম হার থেকে রক্ষা করতে পারেনি।
ইত্তেফাক/কেআই
