বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতেই মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনাযক ডু প্লেসিসকে। পিঠের নিচের অংশে চোট পেয়ে ছাড়তে হয়েছিল তাকে। এরপর আর মাঠে ফিরেননি।
এবার জানা গেল সহসাই মাঠে ফেরা হচ্ছে না ডু প্লেসিসের। চিকিৎসকরা জানিয়েছেন, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবে হবে তাকে। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করছেন প্রোটিয়া অধিনায়ক।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী ক্রিকেট সাউথ আফ্রিকা।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিসের পরিবর্তে টি-টোয়েন্টিতে স্বাগতিক দলকে নেতৃত্ব দিবেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার মতো তারকা ক্রিকেটারও।
ইত্তেফাক/কেআই
