নোয়াখালীর চাটখিলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইয়াছিন (২৮) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন উপজেলার ১ নম্বর সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে তার বিরুদ্ধে ১টি হত্যা, ২টি ডাকাতি, ৩টি অস্ত্র, ১টি ডাকাতি প্রস্তুতি সহ ১৫টি মামলা রয়েছে। এ ঘটনার পর সাহাপুর বাজার এবং আশপাশের এলাকায় লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
থানার অফিসার ইনচার্জ জাহিদুল আনোয়ার জানান, ইয়াছিনের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/জামান
