ল্যাপটপ কিনে আমেরিকা যাওয়ার সুযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:৩১

বৈশাখ উপলক্ষ্যে এইচপি লাপটপ কিনলে আমেরিকা ঘুরে আসার সুযোগ দিচ্ছে  স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানী একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈশাখী সংবাদ সম্মেলনে এই অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি। অফারটি চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বৈশাখী অফারের আওতায় এইচপি ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ক্রেতাগন পেতে পারেন ঢাকা-নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকেট, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট এবং ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট। এছাড়াও জিতে নিতে পারেন হাত ঘড়ি, সানগ্লাস, ছাতা, পেন ড্রাইভসহ নানারকম নিশ্চিত উপহার।

অফারটি স্টক থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।

ইত্তেফাক/জেডএইচডি