কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা আমরণ অনশন করছেন। গত দুইদিন ধরে উপজেলার অনন্তপুর গ্রামের কাশেম বাজার এলাকার মো. মোজাম্মেল হকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগেশ্বরী উপজেলার গোপালপুর উত্তম খানা গ্রামের ওই প্রেমিকাকে ছেলের বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। তবে প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
প্রেমিকা বলেন, আমি ৫বছর ধরে মোজাম্মেল হকের ছেলে মোস্তফা কামালের সাথে সম্পর্ক করে আসছি। কিন্তু আমি বিয়ের কথা বললে সে বিয়ে না করার জন্য তালবাহানা শুরু করেন। তাই আমি তার বাড়িতে এসেছি বিয়ে করার জন্য। মোস্তফা কামাল যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতে আমি আত্মহত্যা করবো।
ছেলের বাবা মোজাম্মেল হোসেন বলেন, আমার ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা তা আমি জানি না। তবে ছেলে বাড়িতে নাই এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, ঘটনাটি শুনেছি ছেলে বাড়িতে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
