বাংলা নতুন বছর উপলক্ষে এশিয়ান টিভি নির্মাণ করেছে বিশেষ ফান শো 'বৈশাখের রঙ্গরস'। অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে প্রচারিত হবে ১৫ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার এবং প্রযোজনায় রয়েছেন মনজুরুল হক মনজুর।
সম্প্রতি এশিয়ান টিভির নিজস্ব স্টুডিওতে ধারণকৃত এই অনুষ্ঠানে উঠে এসেছে পয়লা বৈশাখকেন্দ্রিক বিভিন্ন অসঙ্গতি আর হাস্যরস। অনুষ্ঠানটি দর্শককে বিনোদিত করার পাশাপাশি মনে করিয়ে দেবে বাঙ্গালীর নিজস্ব সংস্কৃতির কথা। মনজুরুল হক মনজুর প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটির অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও তারিক স্বপন।
আরও পড়ুন: সাভারে চাকরির প্রলোভনে নারীকে দলবেধে ধর্ষণ, গ্রেফতার ৫
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, 'নববর্ষকে কেন্দ্র করে একদিনের বাঙালি সাজার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। আমরা চেষ্টা করেছি এই প্রবণতার নেতিবাচক দিকগুলো তুলে ধরার। অবশ্যই সেটি হাসির ছলে। আশা করছি দর্শকরা আনন্দ পাবেন'।
ইত্তেফাক/জেডএইচডি
