তালাকপ্রাপ্ত স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:৪৩
 
রংপুরের পীরগাছায় স্বামী, দেবর ও তার তিন বন্ধুর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। তালাক দেয়ার ৪দিন পর সোমবার রাতে এ ঘটনা ঘটে।  
 
পীরগাছা থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটি মিথ্যা বলে প্রতিয়মান হয়েছে।  মামলা হলে বিস্তারিত তদন্ত করে দেখা হবে। 
 
জানা যায়, উপজেলার ভ্যানগাড়ি গ্রামের এক নারীর সাথে  রতনপুর গ্রামের সামছুর মিয়ার সাথে দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে সামছুর মিয়া আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন। 
 
তালাকের চার দিনের মাথায় সোমবার রাতভর স্ত্রীকে সামছুর মিয়া, তার এক ভাই ও তিন বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। 
 
এঘটনায় ওই নারীকে প্রথমে পীরগাছা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি