ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে মঙ্গলবার রাতে ১৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডার লে. কর্নেল আরফিুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদীপুর ও বড়আচড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিকসহ ১৭জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে। তাদের বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
