রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জে সায়েমা আকতার মুন (১৭) নামে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। মুন শেরেবাংলা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
মৃতের মামা মুন্না জানান, বুধবার সন্ধ্যায় ৪/সি, করাতিটোলা লেনের বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে মুনের মা শাহানাজ বেগম চিৎকার করতে থাকেন। পরে অন্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের বাবার নাম লিটন। তবে কি কারণে কেন আত্মহত্যা করেছে বলতে পারছি না। এক ভাই ও এক বোনের মধ্যে মুন বড়।
ইত্তেফাক/এমআই
