মোহনগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২৩:২২

নেত্রকোনার মোহনগঞ্জে বুধবার দুপুরে মোঃ জাবেদ মিয়া (৩০) নামের এক মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, মাদক ব্যবসায়ী জাবেদ বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের কৃষক মোঃ সমুজ আলীর ছেলে।

আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।

ইত্তেফাক/নূহু