মেহেরপুরের মুজিবনগর থেকে একটি রোহিঙ্গা পরিবারের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তারা মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।
আটককৃতরা হল, মিয়ানমারের রাখাইনের ওয়ালিজ শিকদারপাড়ার আব্দুল গণি (৩৫) ও তার স্ত্রী সালেহা খাতুন (৩৫)। তাদের চার সন্তান, জাহাঙ্গীর গণি (১০), নুর কলিমা (৬) সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। এখন তারা পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল গণি নামের ওই রোহিঙ্গা তার স্ত্রী ও চার সন্তানকে নিয়ে মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে মানিকনগর গ্রামের ইছার উদ্দিনের বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
রোহিঙ্গা আব্দুল গণি বলেন, কয়েক মাস আগে তিনি সপরিবারে ভারতে যান। বিএসএফ তাদেরকে আটক করে কাঁটাতারের বেড়া পার করে দেয়। এখন তিনি পরিবার নিয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরে যেতে আগ্রহী।
ইত্তেফাক/এমআর
