ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেন থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় ট্রেনটিতে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান।
তিনি আরো জানান, গোপন সংবাদ পেয়ে ভোর পৌনে চারটার দিকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনটির খাবার বগি থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমআর
