পুঠিয়ায় পলাতক শিবির নেতা গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১২:২২
 
রাজশাহী জেলার পুঠিয়ায় বিস্ফোরক মামলার পলাতক আসামি ছাত্রশিবির নেতা রাকিবুল ইসলাম রফিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক। 
 
গ্রেফতারকৃত রফিক উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদদের ভিত্তিতে এএসআই কফিল উদ্দিন ও এএসআই মোকাদ্দেস বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রাকিবুল ইসলাম রফিককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভূঁইয়া জানান, তার বিরুদ্ধে পুঠিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে ওই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আটক রাকিবুল ইসলামকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান