জাবিতে প্রজাপতি মেলা ৩ নভেম্বর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৩:০৯
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা আট বারের মতো আগামী ৩ নভেম্বর প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।
 
'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি' এই স্লোগানে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার মেলার আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, আগামী ৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।প্রতিবছরের ন্যায় এবারের মেলায়ও থাকছে বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এবারের মেলার প্রজাপতির উপর বিশেষ অবদানের জন্য একজন বিদেশিকে প্রজাপতি এ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানা যায়।
 
ইত্তেফাক/জামান