কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৮৮ বোতল ফেনসিডিল ও ১টি অটোরিকশা বৃহস্পতিবার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তাপস চন্দ্র পণ্ডিতের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের (শহীদ সামাদ টেকনিক্যাল কলেজ) কাছে অভিযান চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল সহ ওই দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউপির মাঠের পাড় গ্রামের আব্দুল হক এর পুত্র মানিক মিয়া (৪০) ও একই গ্রামের আবুল হোসেনের পুত্র মিজানু রহমান (৩৯)। জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তাদের নামে চোরাচালান আইনে মামলা করা হয়।
ইত্তেফাক/জামান
