সিলেটের হাওরে দুইদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:০৬

দুইদিনের মাথায় সিলেট ও সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফেন্সুগঞ্জ উপজেলার কটালপুরে বজ্রপাতে ৩ জন ও সুনামগঞ্জে অপর দুজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে ফেন্সুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকায় বজ্রপাতে নিহতরা হলেন ফেন্সুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার রাজন মিয়া (২৮) ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন (৪২)। বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফেন্সুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান।

এদিকে সোমবার সুনামগঞ্জ সদর ও ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে পৃথক দুই কৃষকের মৃত্যু হয়। এর মধ্যে বেগুন ক্ষেতে কাজ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল আউয়াল (৭৫) নামের এক কৃষক ও হাওরে ধান কাটতে গিয়ে ধর্মপাশা উপজেলার ফজল মিয়া ৩২) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামে সোমবার বিকেল ৩ টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন:  নববর্ষ উপলক্ষ্যে আসছে ‘বৈশাখের রঙ্গরস’

স্থানীয়রা জানান, কৃষক আব্দুল আউয়াল গ্রামের পাশে নিজের বেগুন ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ধান কাটতে গিয়ে ফজল মিয়া (৩২) বজ্রপাতে নিহত হন। তিনি জয়শ্রী ইউনিয়নের সোনারতাল হাওরে ধান কাটতে গিয়েছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি