হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। গোটা বিশ্ব তোলপাড় যৌন নিপীড়ন নিয়ে। এবার এ বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ইরফান খান। ইন্ডাস্ট্রিতে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, জানালেন ইরফান। বললেন, নারী ও পুরুষ উভয়ের কাছ থেকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন।
এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাকে অনেকবার শয্যাসঙ্গী হওয়ার সরাসরি প্রস্তাব বা ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই প্রস্তাব আমাকে নারী ও এমনকি পুরুষরাও দিয়েছিল। বলা হয়েছিল শয্যাসঙ্গী হলেই কাজ দেওয়া হবে। তবে এখন আমার সঙ্গে আর হয় না।
ইরফান আরও জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ছেলেদের থেকে যৌন অত্যাচারের মুখে বেশি পড়তে হয় মেয়েদের। অভিনেতার কথায়, নারীদের সঙ্গে এসব বেশি হয়।
না বলার অধিকার সবার আছে। সেটা মাথায় রাখা দরকার। এরপরও যারা জোর করে তাদের নিন্দা করার ভাষা নেই। তাদের চেহারা জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন। সেটাই সঠিক পদক্ষেপ হবে।
ইরফানের আরো বক্তব্য, এসব যৌন শোষণের ঘটনা আসলে সমাজের আসল চেহারাকে সামনে আনে। যেখানে যৌনতা নিয়ে আলাপ-আলোচনা হয় না, সেই সমাজেই এই ধরনের ঘটনা বেশি ঘটে বলে মনে করেন তিনি।
ইত্তেফাক/রেজা
