‘‌শিশুর অধিকার রক্ষায় কাজ করছে সরকার’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৭:৪১
 
সুবিধা বঞ্চিত সুবিধাভোগী সবরকম শিশুই জাতীর ভবিষ্যৎ। তাই সকল শিশুর সকল প্রকার অধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ। তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান শিশু অধিকারের বিষয় সচেষ্ট ছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা একই পথে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করে চলেছেন। 
 
বুহস্পতিবার সমাজসেবা অধিদফতরে অনুষ্ঠিত ঝুঁকিপূর্ণ সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন  তিনি। ইউনিসেফ এ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর এনডিসি। অতিথি ছিলেন ইউনিসেফের চাইল্ড প্রটেকশন চিফ জীন লাইবি।
 
অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমরোধে বিশেষ চাহিদা সম্পন্ন ৬৮টি শিশুর পরিবারকে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। এই শিশুরা পড়াশুনা করবে এবং কোনো প্রকার ঝুঁকিপূর্ণ শ্রমের সঙ্গে যুক্ত হবে না। 
 
ইত্তেফাক/কেকে