সাত ডিবি সদস্যের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২০:০৫
 
জিম্মি করে অর্থ আদায়কারী কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাতজনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন টেকনাফের ব্যবসায়ী আবদুল গফুর। বুধবার রাতে টেকনাফ থানায় দায়ের করা হয় মামলাটি।  
 
এতে ডিবি পুলিশের এসআই মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, এএসআই গোলাম মোস্তফা, ফিরোজ আহমদ, আলা উদ্দিন, কনস্টেবল মোস্তফা আলম ও আল আমিনকে আসামি করা হয়েছে।
IMG0 
আব্দুল গফুর বাদী হয়ে টেকনাফ থানায় করা এজাহারের সত্যতা নিশ্চিত করেছেন তার ভাই টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, সাতজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক কাজি মো. দিদারুল আলম জানান, সাতজনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। 
IMG1
টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে আবদুল গফুরকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের থানার পেছনের রোড সংলগ্ন আল গণি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে বের হওয়ার সময় একই মাইক্রোবাসযোগে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর টানা নাটকীয়তার পর বুধবার ভোরে ১৭ লাখ টাকা আদায় করে গফুরকে ছেড়ে দেয়া হয়। এর পরপরই নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন ডিবি পুলিশের সাত সদস্য। 
 
ইত্তেফাক/আরকেজি