কেরানির বউ সারিকা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৫৭
খ্যাতিমান কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ‘কেরানির বউ’ গল্প অবলম্বনে নাটক নির্মাণ করেছেন আশরাফি মিঠু আর গল্প রূপান্তর শুভাসিস সিনহা। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সারিকা ও কল্যাণ কোরাইয়া।
 
এক ছাপোষা কেরানির সংসারের টানাপোড়েন, চিরাচরিত বাঙালি সমাজের সাংসারিক জীবন উঠে এসেছে নাটকে। নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটে।
 
২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সারিকা অভিনীত অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে  চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’,  হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’,মোহন খানের ‘রাধা তুমি কার’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের 'একটু বোকামি অনেকটা পাগলামী’ ইত্যাদি।
 
ইত্তেফাক/রেজা