কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
মো. শাহ শোয়াইব মিয়া জানান, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে কাউখালীর দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে স্বর্ণচুড়া মিষ্টি ঘরকে পাঁচ হাজার টাকা, বনানী মিষ্টির দোকানে দুই হাজার টাকা এবং অসিমেষের মিষ্টি দোকানে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
