রাগীব আলী ও তার ছেলের জামিন বহাল

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২১:৩৭
 
সিলেটে চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 
 
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। আদালতে রাগীব আলীর পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান শুনানি করেন। 
 
প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত গত ২ ফেব্রুয়ারি এক রায়ে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন তারা। ওই আপিল খারিজ হওয়ায় হাইকোর্টে তারা জামিন চান। পরে হাইকোর্ট জামিন মঞ্জুর করে। 
 
 
ইত্তেফাক/ইউবি