বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তন করায় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:৩০
 
বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তন করে যমুনা সেতু ইকোপার্ক উল্লেখ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দেয়ার অভিযোগে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
 
সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত মসলেম উদ্দিনের ছেলে গোলজার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 
বৃহস্পতিবার দুপুরে বিচারক মোহাম্মদ মোরশেদ আলম মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দেন। 
 
ইত্তেফাক/আরকেজি