কুষ্টিয়ার মিরপুরে ব্র্যাকের শক্তি-২ ধানের ওপর মাঠ দিবস পালিত

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২৩:০৮

কুষ্টিয়ার মিরপুরে ব্র্যাক সীডের শক্তি-২ জাতের হাইব্রিড আমন ধানের নমুনা ফসল কর্তনের ওপর মাঠ দিবস পালিত হয়েছে।

ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া ব্লকে এ মাঠ দিবস পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোতাহার হোসেন, ব্র্যাক সীডের অফিসার সেলস ফনিভুষণ অধিকারী, মনিটর রঞ্জিত কুমার সরকার, ইউপি সদস্য শিরিন শীলা, কৃষক ইদ্রিস আলী প্রমুখ।

মাঠ দিবসে নমুনা শস্য কর্তনের পর কয়েক দফা পরীক্ষা নিরিক্ষায় সংশ্লিষ্ট জমিতে আবাদকৃত ব্র্যাক সীডের শক্তি-২ জাতের হাইব্রিড আমন আবাদ করে বিঘায় ২৪ মন ফলন হয়েছে।

ইত্তেফাক/নূহু