ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আইবিএ ভবনের বিভিন্ন পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর
